Skip to main content

Posts

Showing posts from February, 2018
আমি জানি একদিন বৃদ্ধ হবো তবে এতো টা না- তোমায় ফোকলা দাতে মিষ্টি হেসে ঘুম পারানি গান শোনাবো। শুদ্ধ তরুণ , অরুন-বরুণ বয়স যেন বাড়ছে দারুণ। মিষ্টি কথায় মিষ্টি কম ভালবাসায় ভালো কম। দিন টা এমন যাচ্ছে কেমন! অসুখ সুখে মরছে যেমন। আরে আরে একি দশা বৃদ্ধ বনে ফুটল লতা ! কি কাণ্ড কি কাণ্ড ফুলের গন্ধে ভ্রমর অন্ধ । লালচে পাতায় সবুজ রঙ বৃদ্ধ মনে কত ঠং। 
মঙ্গলপুরের নামে মঙ্গল থাকলেও মঙ্গলের যে লেস মাত্র এই গাঁয়ে পরে নি তা  হোসেন মিয়ার পরিবারের দিকে তাকালেই বোধগম্য হয়। প্রতিটি পরিবারের একই চিত্র।মূল গ্রাম থেকে চার ঘণ্টা পেরিয়ে চরে জেগে উঠা এই জেলে পল্লীর সম্বল বলতে ঐ জাল আর সমুদ্র।যে কয় পরিবারের বসত সবাই একে অন্যের আত্তার আত্মীয়। কবে থেকে এই চরের পত্তন তা আন্দাজ পাওয়া মুশকিল । তবে মুরুব্বি রা বলেন তাঁর বাপ দাদার কাছে শুনেছেন তা প্রায় দেড়শ বছর হল এখানে মানুষের বসতি। রাতে এখানে সমুদ্রের দেওে সেলিম 

এই শহর

এই শহর রঙ ছড়ায় ভুল মানুষের উৎসবে। প্রতিটি মোড়ে মোড়ে পসরা সাজাই তাঁর জন্য- যে কিনা অন্যের পসরা হয়। ফুটপাত ধরে হেঁটে যাওয়া আলো গুলো ক্লান্ত হয়ে হারিয়ে যায় চোরা গলিতে। কখনোবা জীবন্ত হয়ে মিশে যায় অন্য রাস্তায়। এই শহর জাগিয়ে রাখে আদিম এক মায়া নিয়ে- তাঁর জন্য- যে কিনা বিভোর হয়ে থাকে অন্যের কুঞ্জে। প্রতিটি ল্যাম্পপোষ্টে রচিত হয় - আলো আধারির কাব্য। শুধু মাত্র তাঁর জন্য- যে কিনা মুক্ত বই হয়ে থাকে অন্য কারো হাতে। এই শহর উষ্ণ হাতে শীতল করে রক্তহীন নিরব মরণে। এ শহর ছন্ন ছাড়া- দিশা হারা  কখনোবা বাঁধন হারা।   

প্রেম

্প্রেম দেখাতেই হয় - চকচকে অশ্রুতে অথবা মুক্ত ঝরা হাসিতে ; কখনো বাঁ প্রচণ্ড অভিমানে বুকের পাঁজরে  অনুভতি লুকিয়ে আলতো স্পর্শে অশ্রু মুছে দিয়ে। মাঝে মাঝে হাহাকার হয় খুব - অন্তরালে বসে কলকাঠি নারে যে নারী - সে হইত বুঝতেই পারে না। অথবা বোধ গুলো থাকে  অবুঝের খোয়ারে । জানো! মাঝে মাঝে তীব্র থেকে তীব্রতর হয় প্রতি টি নিঃশ্বাস। তখন বোঝার মতো আঁচড়ে পরে শূন্যতাই। তবু প্রেম দেখা তে হয় - ভালোবাসাহীন হয়ে।