একজন শিক্ষার্থী যদি স্কুল থাকা অবস্থায় তাঁর পরিবার অথবা শিক্ষক কে বলে সে পড়াশুনার পাশাপাশি ডিবেট করবে / বিজ্ঞান ক্লাবে কাজ করবে অথবা প্রোগ্রামিং শিখবে; স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার অথবা শিক্ষক তাঁকে উৎসাহ দিবে এই কাজ গুলো করার জন্য । কিন্তু যে পরিবার/ শিক্ষক "আগে ভালো করে পড়াশুনা করো , পরে এই সব দেখা যাবে "অথবা "এমনিতেই তো পড়াশুনা করো না , আবার এগুলা করলে তো আর পরীক্ষা ই ভালো ফলাফল করতে পারবে না। "-- এই টাইপ কথার জালে সেই শিক্ষার্থীকে থামিয়ে দেয় তাঁদের চিন্তার জগত যে বড়ই অপরিপক্ক অথবা চিন্তার জগত "ভয়" দিয়ে পরিপূর্ণ সেটা হয়তো এতো ভেবে বলতে হয় না। হয়তো অপরিপক্বতার থেকে ভয় টাই বেশি মুখ্য। একটি সাজানো গোছানো জীবন , সন্তান ভালো রেজাল্ট করবে, তারপর ভালো চাকরী করে সংসার সংগ্রামে জয়ী হবে-এই লাইফ সার্কেল অন্য কিছুর থেকে বেশি সিকিউর। আদৌ কি তাই? যে শিক্ষক পড়াশুনার ব্যঘাত ঘটবে বলে তাঁর ক্লাসে প্রতিদিন একই বুলি আওরাই নির্দ্বিধায় অথবা ভালো রেজাল্ট এর ঘেরা টোপে শিক্ষার্থীর চিন্তা ও বিচরনের জগতে দেয়াল তুলে দেন নিঃসংকোচে তাঁর ই বা এতো কিছের ভয়? "এখন না , আগে ...