আমি জানি একদিন বৃদ্ধ হবো তবে এতো টা না- তোমায় ফোকলা দাতে মিষ্টি হেসে ঘুম পারানি গান শোনাবো। শুদ্ধ তরুণ , অরুন-বরুণ বয়স যেন বাড়ছে দারুণ। মিষ্টি কথায় মিষ্টি কম ভালবাসায় ভালো কম। দিন টা এমন যাচ্ছে কেমন! অসুখ সুখে মরছে যেমন। আরে আরে একি দশা বৃদ্ধ বনে ফুটল লতা ! কি কাণ্ড কি কাণ্ড ফুলের গন্ধে ভ্রমর অন্ধ । লালচে পাতায় সবুজ রঙ বৃদ্ধ মনে কত ঠং।
মঙ্গলপুরের নামে মঙ্গল থাকলেও মঙ্গলের যে লেস মাত্র এই গাঁয়ে পরে নি তা হোসেন মিয়ার পরিবারের দিকে তাকালেই বোধগম্য হয়। প্রতিটি পরিবারের একই চিত্র।মূল গ্রাম থেকে চার ঘণ্টা পেরিয়ে চরে জেগে উঠা এই জেলে পল্লীর সম্বল বলতে ঐ জাল আর সমুদ্র।যে কয় পরিবারের বসত সবাই একে অন্যের আত্তার আত্মীয়। কবে থেকে এই চরের পত্তন তা আন্দাজ পাওয়া মুশকিল । তবে মুরুব্বি রা বলেন তাঁর বাপ দাদার কাছে শুনেছেন তা প্রায় দেড়শ বছর হল এখানে মানুষের বসতি। রাতে এখানে সমুদ্রের দেওে সেলিম