এই শহর রঙ ছড়ায়
ভুল মানুষের উৎসবে।
প্রতিটি মোড়ে মোড়ে পসরা সাজাই
তাঁর জন্য- যে কিনা অন্যের পসরা হয়।
ফুটপাত ধরে হেঁটে যাওয়া আলো গুলো
ক্লান্ত হয়ে হারিয়ে যায় চোরা গলিতে।
কখনোবা জীবন্ত হয়ে মিশে যায় অন্য রাস্তায়।
এই শহর জাগিয়ে রাখে আদিম এক মায়া নিয়ে-
তাঁর জন্য- যে কিনা বিভোর হয়ে থাকে অন্যের কুঞ্জে।
প্রতিটি ল্যাম্পপোষ্টে রচিত হয় -
আলো আধারির কাব্য।
শুধু মাত্র তাঁর জন্য- যে কিনা মুক্ত বই হয়ে থাকে অন্য কারো হাতে।
এই শহর উষ্ণ হাতে শীতল করে
রক্তহীন নিরব মরণে।
এ শহর ছন্ন ছাড়া- দিশা হারা
কখনোবা বাঁধন হারা।

Comments
Post a Comment