Skip to main content
আমি জানি একদিন বৃদ্ধ হবো
তবে এতো টা না-
তোমায় ফোকলা দাতে মিষ্টি হেসে
ঘুম পারানি গান শোনাবো।

শুদ্ধ তরুণ , অরুন-বরুণ
বয়স যেন বাড়ছে দারুণ।
মিষ্টি কথায় মিষ্টি কম
ভালবাসায় ভালো কম।
দিন টা এমন যাচ্ছে কেমন!
অসুখ সুখে মরছে যেমন।

আরে আরে একি দশা
বৃদ্ধ বনে ফুটল লতা !
কি কাণ্ড কি কাণ্ড
ফুলের গন্ধে ভ্রমর অন্ধ ।
লালচে পাতায় সবুজ রঙ
বৃদ্ধ মনে কত ঠং। 

Comments